বউয়ের জন্য আইস ক্রীম কিনে নিয়ে যাওয়া মসজিদে টাকা দেয়ার চেয়ে উত্তম । -ড.আব্দুল্লাহ জাহাঙ্গীর রহ .

বউয়ের জন্য আইস ক্রীম কিনে নিয়ে যাওয়া মসজিদে টাকা দেয়ার চেয়ে উত্তম । -ড.আব্দুল্লাহ জাহাঙ্গীর রহ .
Islamic story

স্ত্রীকে যদি সপ্তাহে একবার ক্যান্ডেল লাইট ডিনার করার তৌফিক না থাকে, তবে ফুচকার দোকানে হলেও নিয়ে যান। একবারে টাকা জমিয়ে সুইজারল্যান্ড কিংবা বিদেশে ঘুরে আসার দীর্ঘ অপেক্ষায় চাইতে, মাঝে মাঝে নাগালের মধ্যে কোথাও ঘুরে আসতে পারেন, হোক না সেটা কোন নদীর পাড়। একজন স্ত্রী অনেক অপেক্ষার দামি উপহারের চেয়ে, প্রতিদিনের ছোট্ট ছোট্ট উপহারগুলো বেশি পছন্দ করে। 
সময়ের ভালোবাসা তো সময়ই দিতে হয়। আপনি যদি ভেবে থাকেন, সব বাদ দিয়ে শুধু টাকার পিছনে ছুটবেন, স্ত্রী কিংবা পরিবারকে পরে অনেক সময় দিবেন। এটা বড়ই ভুল, বরং সাধ্যমত সময়ের ভালোবাসা সময়েই দিতে হবে নাহলে শুধু অর্থই থাকবে দিনশেষে, সেই সময়ের ভালোবাসার উপলব্ধি আর থাকবে না।

ব্যাপারটা অনেকটা ছোট বেলার ভাবনার মত, যে বড় হয়ে অনেক টাকা উপার্জন করে অনেক চকলেট আর অনেক কিছু কিনে ফেলার ইচ্ছা জাগতো, অথচ এখন বস্তা ভরা দামি চকলেট কেনার সামর্থ্য থাকলেও ইচ্ছেটা আর করে না, কারন একটাই, সুখের সময় ফিরে আসলেও অনুভূতির সময় কখনো ফিরে আসে না।

Comments

Popular posts from this blog

ফিলিস্তিনি শিশুটির কান্না